খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ ০৫ জুন (বুধবার) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এপিএ টিম লিডার প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এপিএ’র ফোকাল পয়েন্ট ও শাখা প্রধান (কাউন্সিল) উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। পরে রিসোর্স পারসন হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়ামিন কবির। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১০৫ জন কর্মচারী উপস্থিত ছিলেন।

