১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুবিতে ছুটি ঘোষণা

খুবি সংবাদদাতা
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ৯ থেকে ২০ জুন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবাসমূহ (যথা: বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে। ছুটি শেষে অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল আগামী ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৩ জুন সকাল ১০টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করতে বলা হয়েছে। আগামী ২০ জুন সকাল ৬টা থেকে হলসমূহ খুলে দেওয়া হবে। তবে বিদেশি শিক্ষার্থীরা স্ব স্ব হলে অবস্থান করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়