৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

ডুমুরিয়া সংবাদদাতা
খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (৯ জুন) দুপুরে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় খুলনা-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার দুইপাশে প্রাইভেট কার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ২ যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসচালক ও সহকারী পলাতক আছেন। ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। খুলনার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান বলেন, দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়