৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে ১৬০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ জুন) রাত সোয়া ৯টার দিকে পোর্ট থানাধীন নামাজগ্রাম পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট এলাকার বৃত্তি আছড়া গ্রামের আইজদ্দীনের ছেলে মাসুদ রানা (২৪) এবং একই এলকার গাজীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ ইবনে ফয়সাল (৩৩)। ডিবির এক প্রেসনোট জানা যায়, ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল ফোর্স শনিবার রাত সোয়া ৯টার দিকে বেনাপোল থানা এলাকার নামাজগ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা ও ফয়সাল হোসেনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪,৮০,০০০/- টাকা। প্রেসনোটে আরও জানা যায়, এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়