৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমােন্ত সাত পিস সোনার বার আটক

নিজস্ব প্রতিবেদক
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ জুলাই সাতক্ষীরা উপজেলার বৈকারী বিওপির এলাকাধীন সীমান্ত পিলার ৭/৫১-এস হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাথন্ডা এলাকা দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি-এর নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ শামীম আলমের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে আভিযানিকদল সাতক্ষীরা সদর থানাধীন কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেল যোগে আগত চোরাকারবারীকে ধাওয়া করলে সোনা চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময়ে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাসী করে পলিব্যাগের মধ্য হতে ৭ পিস সোনার বার ও ১টি পুরাতন মোটরসাইকেল আটক উদ্ধার করে। উদ্ধারকৃত ৭ পিস সোনার ওজন ৮২০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮২ লাখ ৪৫ হাজার ১০০ টাকা ও ১টি পুরাতন মোটরসাইকেল এর মূল্য ৮০ হাজার টাকা সর্বমোট মূল্য ৮৩ লাখ ২৫ হাজার ১০০টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যশোর-সাতক্ষীরা-ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুল পরিমান সোনা ভারতে পাচার করা হলেও সম্প্রতি সংশ্লিষ্টরা অনেকটা নিরবতা পালন করছে। যে নিরবতার মাঝে সাতক্ষীরা বিজিবির এই অভিযান অনেকটা আশার আলো জাগিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়