রেজাউল করিম, লোহাগড়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে। দেশে আজ গনতন্ত্র উদ্ধার ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সহিংসতাকে একমাত্র রাজনৈতিক কৌশল বলে মনে করে বিএনপি। বিএনপি ও জামাতের ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। শনিবার লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে আওয়ামী যুবলীগ লোহাগড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি তাঁর বক্তব্যে এ কথা বলেন। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ গাউছুল আজম মাসুমসহ অতিথিবৃন্দ। লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক খোকন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন,সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমূখ। সম্মেন সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সিকদার। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের মতামত নেয়া হয়। দীর্ঘ ২০বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা সদরে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

