২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি
মাদক চাইনা খেলতে চাই, আমাদের মাঠ আমাদের অধিকার-এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে বড় আঁচড়া গ্রামবাসী। শনিবার বিকালে বেনাপোল বন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়।
এসময় মানববন্ধন ও সমাবেশে বড় আঁচড়া গ্রামবাসীসহ কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পথসভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি পূর্বে ১২ বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিলো। বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খেলার মাঠ ফিরিয়ে না দেওয়ায় বর্তমান প্রজন্ম খেলাধূলা করতে না পেরে মাদক সহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়