সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারিকেলের চারা বিতরণ করলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা ও পুনবাসন কর্মসূচির আওতায় উফশী আমন ও নারিকেল আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিসে ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়াসীম উদ্দীন। উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কৃষক সাধারণ। উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ২৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারিকেলের চারা তুলে দেওয়া হয়েছে। অদ্য অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার তারালী, চাম্পাফুল, ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ সার ও নারিকেলের চারা তুলে দিলেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক।

