প্রতিদিনের ডেস্ক॥
সম্পর্কের শুরু থেকে বিয়ে পর্যন্ত নানা ওঠাপড়ায় একে অন্যের পাশে থেকেছেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। ‘তুঝে মেরি কসম’ সিনেমার মাধ্যমে একসঙ্গে ক্যারিয়ার শুরু করেন তারা। সেখান থেকেই প্রেম, এরপর বিয়ে। এবার জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। মৃত্যুর পরে অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজেরাই জানিয়েছেন সেই খবর।

