প্রতিদিনের ডেস্ক॥
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র মেয়েকে নিয়ে আলাদা থাকেন স্বস্তিকা মুখার্জি। মা-মেয়ের সম্পর্ক বন্ধুর মতো। সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মনের কথা প্রকাশ করেন তিনি। কিন্তু সেখানে কটাক্ষ করে এক নারী লিখেন, আপনার মেয়ের চেহারা তো একটুও আপনার মতো না। সেই মন্তব্যের কড়া জবাবে অভিনেত্রী লেখেন, ভগবানের মতো হয়েছে। স্বস্তিকার এমন জবাব ভক্তরাও বেশ পছন্দ করেছেন।

