৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে ভোক্তা অভিযান চালিয়ে খান মেডিসিন ও সাহা ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কেশবপুরে অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। বুধবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। ভোক্তার অভিযানিক দল সকালে কেশবপুরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক ও হাসপাতাল এলকায় অভিযান চালায়। এ সময় খান মেডিসিন ও শাহা ফার্মেসিতে তল্লাশি করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে মামলা দিকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ক্যাবের সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়