৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নড়াইল সংবাদদাতা:
নড়াইলে ১শ’পিচ ইয়াবাসহ হাসিবুর শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুলাই) দুপুরে কালিয়া উপজেলায় খড়রিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাসিবুর- উপজেলার পেরুলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের বাসিন্ধা। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইনচার্জ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই ফারুক হোসেন সঙ্গীয় অফিসার এএসআই মাহফুজুর রহমান এ এস আই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কালিয়া থানার পেরুলী ইউনিয়নের খড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে হাসিবুর শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ’পিচ ইয়াবা জব্দ করে পুলিশ। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ইনচার্জ সাবিরুল আলম জানান, আটককৃত হাসিবুরের নামে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়