তারকারা উপহার পেলেন ২ কোটির ঘড়ি, কোন ব্র্যান্ডের?

প্রতিদিনের ডেস্ক:
মহা ধুমধামে অনুষ্ঠিত হলো অনন্ত-রাধিকা আম্বানির বিয়ের পর্ব। বিয়ের দ্বিতীয় দিনেও আমন্ত্রিত অতিথি ও বলিউড তারকারা আনন্দে মজেছিলেন। তবে ফেরার সময় তাদের নিরাশ করেননি আম্বানিপুত্র।শাহরুখ খান, রণবীর সিং’সহ অনন্তর বরযাত্রীতে থাকা তারকারা পেলেন কোটি টাকার উপহার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন অনেক তারকাই।অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত তারকাদের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত আম্বানি। জানা গেছে, অনন্তের দেওয়া এই উপহারের মূল্য অর্থাৎ প্রতিটি ঘড়ির মূল্য ২ কোটি টাকা।‘অডেমারস পিগুয়েটের’ ব্র্যান্ডের ঘড়ি উপহার পেয়েছেন তারকারা। ঘড়িগুলো একটি ৪১ মিলিমিটার ১৮ ক্যারেটের গোলাপিরঙা সোনার কেসে আছে। যা ৯.৫ মিলিমিটার পুরু।ঘড়িগুলোর গ্র্যান্ডে ট্যাপিসেরি প্যাটার্নসহ গোলাপি সোনার ডায়াল আছে। ঘড়িতে আরও আছে গোলাপি সোনার আওয়ার মার্কার, রয়্যাল ওক হ্যান্ডের মতো বৈশিষ্ট্য।অডেমারস পিগুয়েটেরের ঘড়িগুলো গোলাপিরঙা সোনার টোনযুক্ত ইন্টারনাল বেজেল ও দারুণ ক্যালিবারসহ ৫১৩৪ সেলফ-ওয়াইন্ডিং মুভমেন্টের মতো বৈশিষ্ট্য আছে।ঘড়িতে আরও থাকছে পারমানেন্ট ক্যালেন্ডার। যা সপ্তাহ, দিন, তারিখ, রাত, মাস, লিপ ইয়ার, ঘণ্টা ও মিনিটের জানান দেয়। এই ঘড়ি ২০০ মিটার পানির গভীরতায়ও সঠিক সময় জানান দেবে। এমনকি ৪০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার রিজার্ভ থাকবে।।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়