মমিনুর রহমান, ফুলতলা
খুলনার ফুলতলা উপজেলায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) দুপুরে ফুলতলা এম এম কলেজের সামনে এই ঘটনা ঘটে। নিহতের নাম ওলিয়ার রহমান। তিনি কাভার্ড ভ্যানের চালক ছিলেন। তার বাড়ি নড়াইল জেলা সদরের মিঠাপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, দুপুর তিনটার দিকে খুলনা থেকে আসা তাহেরা মরিয়ম কাভার্ড ভ্যানের এবং বিপরীত দিক থেকে আসা আশা নামের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক নিহত হন।
