২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক॥
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ২৯ জুলাই কলারোয়া উপজেলার মাদরা বিওপির এলাকাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর নির্দেশনায় হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে ২৯ জুলাই উক্ত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোঃ ইয়াকুব আলী (৫৩), পিতা- মৃত সাদেক আলী সরদার, গ্রাম-রাজপুর, ডাকঘর-সোনাবাড়িয়া, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরা‘কে আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ৪টি স্বর্ণের বার (২টি বড় এবং ২টি ছোট) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.৮৯৫ কেজি যার মূল্য প্রায় ২ কোটি টাকা। স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন এবং নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়