৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

একদফা দাবিতে লোহাগড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ধাওয়া-পাল্টা ধাওয়া : এনপিপির সভাপতির বাড়িতে হামলা

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার পর শিক্ষার্থীরা লোহাগড়ার কুন্দশী সিএন্ডবি চৌরাস্তা মোড়ে ঢাকা-বেনাপোল সড়কে অবস্থান নিয়ে ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোাগান দিতে থাকে। এর কিছু সময় পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা লাঠিশোটাসহ একটি মিছিল নিয়ে সিএন্ডবি চৌরাস্তায় আন্দলনরত ছাত্রদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষের মধ্যে পড়ে ইটের আঘাতে একটি বাস ও একটি ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে যায়। পরে বিক্ষুদ্ধ হামলাকারীরা বাংলাদেশ এনপিপির সভাপতি এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের লোহাগড়ার বাড়ীর গেটে ইট পাটকেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকতে দেখা গেছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়