রেজাউল করিম, লোহাগড়া
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে নড়াইলে জেলা বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। বুধবার বিকালে বিএনপির জেলা শাখার উদ্যোগে নড়াইল চৌরাস্তায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় এর সামনে এ কর্মসুচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, মুন্সী শাহীন উল্লাহ মোহন, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ তাকিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার আজিজুল ইসলাম বাবু, নড়াইল পৌর বিএনপির আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব রেজাউল খবির রেজা, অশোক কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ ।

