স্বাস্থ্য অধিদফতরে নিয়োগপ্রার্থীদের অনশন

প্রতিদিনের ডেস্ক:
স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন পদে ২০১৩ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬৮ জন অনশন ও বিক্ষোভ শুরু করেছেন। গত ১৪ আগস্ট থেকে রাজধানীর মহাখালী ওয়্যারলেস এলাকায় অধিদফতরের মেন গেটের সামনে এই বিক্ষোভ বিরতি দিয়ে চলছে। রবিবার (১৮ আগস্ট) দুপুরে পৌনে ২টার দিকে গুলশান থেকে মহাখালী যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।নিয়োগপ্রার্থীরা জানান, বিক্ষোভ চলাকালে অধিদফতরের কোনও কোনও কর্মকর্তা, কর্মচারীকে বের হতে দেওয়া হবে না।আন্দোলকারী লিমন বলেন, ‘লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ৬৮ জনকে যোগদান করানো হয়নি। কিন্তু অকৃতকার্য, ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে অন্যদের চাকরি দেওয়া হয়েছে।’তিনি জানান, এ বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে হাইকার্ট তিন মাসের ভেতরে যোগদানের নির্দেশ দেন। তবে হাইকোর্টের রায়ও অগ্রাহ্য করেছেন কর্মকর্তারা। অধিদফতরের আইন শাখার অবহেলার কারণে ৬৮ জন নিয়োগ পাননি।বিক্ষোভকারীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। ছাত্র-জনতার অনেকে তাদের সমর্থন দিয়েছে, বলে জানান আন্দোলনকারীরা।আধাঘণ্টা সড়ক অবরোধের পর ২টার দিকে বিক্ষোভকারীরা আবার অধিদফরের মেন গেটে অবস্থান নেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়