প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি হেমা কমিটির রিপোর্টকে কেন্দ্র করে তোলপাড় ভারতের মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। এ পরিস্থিতিতে টলিউড নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, মালায়ালাম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার পর্দা ফাঁস করেছে। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন কোনো পদক্ষেপ কেন নেয়া হয় না?

