২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুপ্রিম কোর্টে ৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

প্রতিদিনের ডেস্ক॥
উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপর একে একে পদত্যাগ করেন বিভিন্ন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আইন কর্মকর্তারা।
গত ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়