৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

৩০ কেজি গাঁজাসহ অভয়নগরের আব্দুল মুকিম বিশ্বাস ক্লিনিকের মালিকসহ ২ যুবক গাইবান্ধায় গ্রেফতার

অভয়নগর সংবাদদাতা
৩০ কেজি গাঁজাসহ অভয়নগরের আব্দুল মুকিম বিশ্বাস ক্লিনিকের মালিকসহ ২ যুবককে গ্রেফতার করে  র‍্যাব । গত শুক্রবার, (৩১ আগস্ট) ভোর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে র‍্যাব। বেলা ১২টার দিকে র‍্যাব-১৩ (সিপিসি-৩) গাইবান্ধার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন নড়াইলের ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে মোঃ নাহিদ হাসান (২৭)। এছাড়া নাহিদ হাসানের যশোরের অভয়নগর উপজেলায় আব্দুল মুকিম বিশ্বাস প্রাঃ ক্লিনিক রয়েছে। অভয়নগর উপজেলার মকবুল বিশ্বাসের মছেলে নাজমুল বিশ্বাস (২৬) এবং একই এলাকার নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা(২৫)। র‍্যাব-১৩-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় রংপুর থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল ও ট্রাক থামিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেইসঙ্গে গাঁজা পাচারে ব্যবহৃত গাড়ি দুটি জব্দ করে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা দেশের জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। র‍্যাবের, তারা মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা দেশের নানা জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়