প্রতিদিনের ডেস্ক॥
‘মির্জাপুর’ সিরিজের প্রধান চমকই হলো কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী। এই কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়ের সংঘাতই এই সিরিজের মূল গল্প। এবার পঙ্কজ ত্রিপাঠীর জায়গায় কালিন ভাইয়ের চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। বলিউডে জোর গুঞ্জন ‘মির্জাপুর’ সিরিজের নির্মাতারা এই সিরিজকে এবার সিনেমার রূপ দিতে চলেছে। আর ‘মির্জাপুর’ সিনেমাতেই কালিন ভাইয়া চরিত্রে দেখা যাবে হৃতিককে।

