হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অফিস (কার্যালয়) উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ৮ ও ৯ নং (জামতলা ও টেংরা) ওয়ার্ড বিএনপির এ কার্যালয় উদ্বোধন করা হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রবিউল হোসেন, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য অলিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কবির হোসেন ও সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াছি উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, মোনায়েম হোসেন, আবু তাহের, জামাল উদ্দিন ও হোসেন বাবলু, বিএনপি নেতা আলমগীর হোসেন, মসলেম আলী,শার্শা উপজেলা যুব দলের মাহমুদুল হাসান সাদী যুগ্ম আহবায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওসি উদ্দিন, যুগ্ম আহবায়ক তৈাহিদ হোসেন, ছাত্রদল নেতা আরজু স্থানীয় বিএনপি, শ্রমীকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

