৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সতীঘাটায় বিএনপির যৌর্থ কর্মীসভা অনুষ্ঠিত

শামিম হোসেন, কুয়াদা
যশোর সদরের রামনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সতীঘাটা কামালপুর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে যৌর্থ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবলু, মাছুদুর রহমান শামীম, সিরাজ মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খুরশিদ আলম বাবু, মাজহারুল ইসলাম রাজিব, আলমগীর হোসেন, মহিলা দল নেত্রী জাহানারা বেগম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, সহ- সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জহির উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মামুন হোসেন, সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপির নেতা আবু সাঈদ, ফারুক হোসেন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়