উৎপল মণ্ডল, শ্যামনগর
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর(শনিবার)বেলা ১০টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্যামনগরের ১২টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে জামায়াত, যুব ও শিবির নেতা কর্মী অনুষ্ঠানে যোগদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে যুব সমাবেশে ধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র আলহাজ্ব শামীম সাঈদী। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সাইদ হাসান বুলবুল ও মোঃ মহসিন আলমের সঞ্চালনায় অনুষ্টিত যুব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর শূরা সদস্য গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি -জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোঃ ওমর ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাঈনুদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতে ইসলাম এর অন্যতম সদস্য সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ গোলাম বারী, শিবিরের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, ছাত্র শিবির পশ্চিম শাখার ছাত্রনেতা আব্দুস সামাদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব হিসাবের নেতৃবৃন্দ।

