প্রতিদিনের ডেস্ক॥
সাইবার জালিয়াতির শিকার কলকাতার গায়িকা সুনিধি নায়েক। জানা যায়, সিবিআই পরিচয় দিয়ে তার কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা হাতিয়েছে প্রতারকরা। গায়িকা জানান, তার কাছে একটি ফোন আসে। বলা হয়, তিনি নাকি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক তছরুপের ঘটনায় জড়িত। পরে তাকে খুনের হুমকি দিতে থাকলে বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি।

