প্রতিদিনের ডেস্ক:
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। জাহাঙ্গীরনগর থেকেই তারা নিয়োগ পেয়েছেন।বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে চার বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।আর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মাহফুজুর রহমানকে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।কোষাধ্যক্ষ নিয়োগ পেয়ছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অদ্যাপক ড. মো. আব্দুর রব। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

