খুবি সংবাদদাতা॥
২০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে নির্মাণাধীন জয়বাংলা ভবনের সামনের মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রফেসর ড. মো. রেজাউল করিম খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সূচনা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের সাকিবুজ্জামান সাজিদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সাজ্জাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনকে ১-০ গোলে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রসায়ন ডিসিপ্লিন। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন আজিজুল হক। এর আগে খেলা শুরুর পূর্বে শহিদ মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের আশু সুস্থতা কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

