৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোরে বিএনপির ২১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন বিএনপি’র চার নেতাকে বহিষ্কারসহ ২১ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শাস্তিপ্রাপ্তরা হলেন, নাভারন ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই অভিযোগে নাভারন ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর জেলা বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এদিকে দলীয় পরিচয়ে নানা অপকর্মের দায়ে নাভারনের ১৫ ব্যক্তির সাথে দলীয় নেতৃবৃন্দের কোনো ধরনের সংশ্রব না রাখার আহবান জানানো হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। ওই ব্যক্তিরা হলেন, নাহিদ, মিজান, অসিম, মিলন হোসেন, সোহাগ ডাক্তার, জসিম, মিজাক আলী, বাবু, রফি, জাহিদ আলী, আব্দুর রশিদ, তারেক, মামুন, ইদ্রিস আলী, বাবু। শুক্রবার যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়