২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে

প্রতিদিনের ডেস্ক:
বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরে প্রধান বিচারপতি এ ঘোষণা দেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সারা দেশের প্রায় ২ হাজার বিচারকের উপস্থিতিতে প্রদান বিচারপতি এ রোডম্যাপ তু্লে ধরেন।প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি। তাই এই স্বাধীনতা নিশ্চিতের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে। যা সুপ্রিম কোর্টে অধীনে পরিচালিত হবে। বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা করা হবে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নিয়ম করতে হবে।এর আগে অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।এসময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সারা দেশের অধস্তন আদালতের প্রায় ২ হাজার বিচারক, বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়