সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসার শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা জাতীয়করণ এর দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপজেলা জেলা অঞ্চল ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় পদায়ন স্থগিত রেখে শিক্ষা প্রশাসনের কাজে দক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদান ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করে ।উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোঃ মোস্তফা প্রমূখ ।মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাসের কাছে স্বরলিপি প্রদান প্রদান করেন।

