২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে রোববার

প্রতিদিনের ডেস্ক:
খুলনা: শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি শেষে আগামী রোববার (২০ অক্টোবর) থেকে খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে। এদিন সকাল ৯টা থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে গত ৯ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়