৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দীর্ঘদিন পর যশোরে প্রকাশ্যে জামাতের রুকন সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (১৯অক্টোবর ) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৯টায় রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত রুকন সম্মেলন ২০২৪-এ কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে এবং যরশার শহর সাংগঠনি জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস, বাংলাদেশ জামায়াত ইসলামীর নড়াইল জেলা আমীর এ্যাড: আতাউর রহমান বাচ্চু, মাগুরা জেলা আমীর অধ্যাপক এম এ বাকের. যশোর জেলা পশ্চিম আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান ,অধ্যক্ষ মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। বক্তব্যরা বলেন বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষনহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাঙ্খা জন্মেছে। তাই ইসলামী সৎ যোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে । আজ সাড়ে ১৫ বছরের গড়ে ওঠা জালিম স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে। ৫ আগস্টের পর বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই সাড়ে সাতশত পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলাম গ্রহণ করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়