প্রতিদিনের ডেস্ক
‘কফি উইথ করণ’-এ এসে সারা আলি খান স্পষ্ট জানিয়ে ছিলেন কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম এবং ব্রেকআপের কথা। এমনকী, করণের প্রশ্নে সারা এটাও জানিয়ে ছিলেন ব্রেকআপের ব্যথা তার জীবনকে কীভাবে বদলে দিয়েছিল। এবার সেই প্রাক্তন কার্তিককেই ফের সামনে দেখে, সারা মুখ ফেরাননি, বরং উড়ন্ত চুমু ছুড়ে দিলেন কার্তিককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, কারিনা ও কারিশমার সামনেই কার্তিককে আলিঙ্গন করলেন সাইফ আলির কন্যা। আর শুধুই আলিঙ্গন নয়, সুযোগ পেয়ে কার্তিকের দিকে ছুড়লেন চুমু। সমালোচকদের অনেকেই বলছেন এমন লজ্জাহীন কাণ্ড কীভাবে ঘটালেন সারা! সারা ও কার্তিক আরিয়ানের প্রেম নিয়ে একসময় বলিপাড়ায় গুঞ্জন ছিল তুঙ্গে। এই গুঞ্জনের ওপর ভর করেই পরিচালক ইমতিয়াজ আলী, সারা ও কার্তিককে কাস্ট করে তৈরি করেছিলেন ‘লাভ আজ কাল ২’। ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, সারা ও কার্তিকের প্রেম ছিল জমজমাট। তবে হঠাৎই সেই প্রেমের সম্পর্ক ভেঙে গেল।
কার্তিককে ভালো লাগার কথা কফি উইথ করণ-এ জানিয়ে ছিলেন সারা আলি খান। এমনকি, খুল্লম খুল্লা বলেছিলেন কার্তিককে ডেট করতে চান তিনি। এবারো করণের প্রশ্নের পরিষ্কার উত্তর দিলেন সারা। সারা জানান, ব্রেকআপের পর বন্ধুত্ব রাখাটা সহজ ব্যাপার নয়। আপনি যখন কারও সঙ্গে জড়িয়ে যান, সে আপনার বন্ধু হোক কিংবা কোনো সহকর্মী বা প্রেমিক। সারা আরও বলেন, আমার মনে হয়, কাজের জগতে কেউ বন্ধু হয় না, কর্মক্ষেত্রে ছেলেমানুষি চলে না।

