২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কুয়াদায় ১৬দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

শামিম হোসেন, কুয়াদা
কুয়াদা যুবসংঘ আয়োজিত এবং মেসার্স নাজমুল মটরস ও সামি স্যানিটারীর উদ্যোগে ১৬দলীয় (নকআউট) ফুটবল টুর্ণামেন্টর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে যশোরের কুযাদা স্কুল এন্ড কলেজ মাঠে খেলাটি উদ্বোধন করেন, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ। আরো উপস্থিত ছিলেন, ভোজগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার দফাদার, রামনগরের যুগ্ন আহবায়ক মারুফ হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাবলু ও মোসলেম উদ্দিন, ভোজগাতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সফিয়ার রহমান তরফদার, কামাজ্জামান বাবু, বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান কাওসার আলী, কুয়াদা এন্ড কলেজ অধ্যক্ষ ওয়াজেদ আলী। নাজমুল ইসলাম ও আখতারুজ্জামান এর সহযোগিতায় এবং কুয়াদা যুবসংঘ কমিটির সেলিম হোসেন, রিযাদ হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় বলিয়ানপুর ফুটবল একাদশ বনাম পাড়দিয়া বলিয়ানপুর একাদশ ফুটবল মুখোমুখি হয়। খেলার প্রথমাঅর্ধে বলিয়ানপুর ফুটবল একাদশের টুটুল ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে বলিয়ানপুর একাদশের জীবন দাস ১টি গোল করে ২ – ০ গোলে পাড়দিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন, ফরহাদ হোসেন, সহকারি আব্দুর রহমান ও হাবিল উদ্দিন। আগামী বুধবার (২০ সভেম্বর) একই মাঠে অনুষ্ঠিত হবে ঢাকুরিয়া ফুটবল একাদশ বনাম দেলুয়াবাটি ফুটবল একাদশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়