২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কায়বা বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত

হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ নভেম্বর) বিকালে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। রুদ্রপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণত সম্পাদক আবু তাহের ভরত, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান লিটন, আশরাফুল আলম বাবু, কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসাইন মুকুল, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক মেস্তাফিজোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রাহানুজ্জামান দিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দীন, সাবেক সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের সদ্যসচিব সবুজ হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে ফিতাকেটে ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়