৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চোরাই গরু বহনকারী পিকআপসহ আটক ৩

খুলনা প্রতিনিধি॥
চোরাই গরু বহনকারী পিকআপসহ ৩ জনকে আটক করেছে আটক লবণচরা থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় স্বপ্নপূরণ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২০ নভেম্বর) কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকৃতরা হলেন, বাগেরহাটের ফকিরহাটের নোয়াপাড়া এলাকার ইউনুস ফকিরের ছেলে মোঃ ইমদাদুল ফকির (৩৫), রামপালের চাকচিরি বাজার এলাকার মোঃ আলমের ছেলে রাসেল হাওলাদার (২৪) ও ফকিরহাটের খাজুরা এলাকার মোঃ গোলজার মোড়লের ছেলে মোঃ হযরত আলী রিপন (৩২)। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে বলে জানানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়