প্রতিদিনের ডেস্ক॥
ছবি নিষিদ্ধ করার ডাক, তথ্য বিকৃতির অভিযোগ, প্রাণনাশের হুমকি-সহ একাধিক বিতর্কের জাল পেরিয়ে অবশেষে ‘এমার্জেন্সি’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করলেন প্রযোজক-অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। নানা জটিলতার পর সেন্সরের ছাড়পত্র নিয়েই আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সিনেমার নতুন পোস্টার শেয়ার করে অভিনেত্রী জানান ১৭ই জানুয়ারি থেকে ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘এমার্জেন্সি’।

