৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে বিক্রির অপরাধে রবিউলকে কারাদণ্ড-জরিমানা

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে কম দামে কেনা বোতলজাত ভোজ্যতেল ড্রামে ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রি করার অপরাধে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ফিরোজ স্টোরের মালিক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার বিকালে ঝিনাইদহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে দশ হাজার টাকা জরিমানা ও ৪ মাসের কারাদন্ড প্রদান করে। সেসময় ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ, ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরায়রা উপস্থিত ছিলেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, পাগলাকানাই এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রামে রেখে বেশি দামে বিক্রি করছিলেন। এমন বিষয় গোপন সুত্রে খবর পেয়ে দোকানটিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায় এবং পাঁচ লিটারের ১২৬টি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তেল ব্যবসায়ী রবিউল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা ও চার মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়। এদিকে শহরের আরাপপুর রোডে অবস্থিত সবুজ স্টার কাবার ঘরকে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা – অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ জাতীয় অভিযান অব্যহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়