২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় শ্যামনগরে চালকলকে জরিমানা

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় নূরনগর সেমি অটো রাইস মিল নামের একটি চালকের মালিক পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার নূরনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার নুরনগর বাজারে অবস্থিত নূরনগর সেমি অটো রাইস মিলে অভিযান চলাকালে পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তায় চাল রাখতে দেখেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে প্যাকেটজাত করার অপরাধে আইনের ১৪ ধারায় রাইসমিলটির স্বত্বাধিকারী বখতিয়ার আহমেদ (৭৯) ও বিজয় কুমার সাহা (৬৬) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়