২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে ২ মামলায় ২ দিন করে রিমান্ড মঞ্জুর

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার (পাইকগাছা- কয়রা) খুলনা-৬ এর সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়লকে দুটি পৃথক মামলায় ২ দিন করে আদালত রিমান্ড মঞ্জুর করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি অন্তে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম এ আদেশ প্রদান করেন। যার মামলা নং জিআর ১২৬/২৪ বাদী রুবেল সরদার ও ১১৭/২৪ বাদী ঈসিতা এনাম ঋতু। জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় এ মামলা হয়। ইতিপূর্বে আরও একটি মামলায় তাকে ৭ দিনের রিমান্ড নেয়া হয়েছিল। অপরদিকে কয়রা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও কয়রা ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলামকে বুধবার ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমানৃড আবেদন করা হয় বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়