২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৮ শে নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় পাটকেলঘাটা ৫ রাস্তা মোড়ের মহাসিন মার্কেটের দ্বিতীয় তলায় তালা উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন তালা উপজেলা যুবদলের বিপ্লবী আহবায়ক মির্জা আতিউর রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সহ সরুলিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে মজবুত করার উপরে তাগিদ দেন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। কেন্দ্রীয় নির্দেশনা নেতাকর্মীর সামনে উপস্থাপন করেন। এবং যুবদলের সকল কর্মীকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়