২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুর ৪০ দিনেও কেউ খোঁজ করেনি ৪০ বছর বয়সি অজ্ঞাত নারীর

কোটচাঁদপুর প্রতিনিধি
৪০ দিনেও খোঁজ মেলেনি ৪০ বছর বয়সি অজ্ঞাত নারীর। অচেতন অবস্থায় শুয়ে আছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়। অজ্ঞাত ওই নারীকে নিয়ে বে-কায়দায় পড়েছেন কতৃপক্ষ। স্বজনদের খোঁজ না পাওয়া সব ব্যবস্থায় চালিয়ে নেয়া হবে বললেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমানুল্লাহ আল- মামুন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গেল ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কাহারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান অজ্ঞাত ওই নারীকে। তাঁর বয়স ৪০ বছর হবে বলে জানা গেছে। সে দিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় শুয়ে আছে অচেন অবস্থায়। তাঁকে চিকিৎসা সেবা দিতে গেলে নিচ্ছে না। তবে খাবার আর পানি দিলে তা খেয়ে আবারও শুয়ে থাকছেন। গেল ৪০ দিনেও কোন খোঁজ মেলেনি ওই নারীর। এতে করে তাঁকে নিয়ে বে- কায়দায় পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ। এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানুল্লাহ আল- মামুন বলেন, গেল ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কাহারা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেখে যান। সে থেকে আমরা তাঁকে ভর্তি করে চিকিৎসা ও খাবার সরবরাহ করছি। তবে এখনও পর্যন্ত তাঁর কেউ খোঁজ করেনি। এতে করে একটু বেকায়দা পড়েছি আমরা। তিনি বলেন, ওনাকে দেখে তেমন অসুস্থ্য মনে হচ্ছে না। আবার চিকিৎসা সেবাও নিচ্ছেন না। তবে খাবার পানি খেয়ে আবার শুয়ে থাকছেন। তিনি আরো বলেন,ওই অজ্ঞাত নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ দিন যাবৎ আছেন। এখান থেকেই সব কিছু দেয়া হচ্ছে। আর যতদিন তাঁর স্বজনদের না পাওয়া যায়, ততদিন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,বিষয়টি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে জানিয়েছিল। আমি ওনাদেরকে স্থানীয় সমাজ সেবা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। কারণ এ ধরণের সহায়তা একমাত্র সমাজ সেবাই দিতে পারেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন,বিষয়টি আমার জানা নাই। আপনাদের কাছ থেকে জানতে পারলাম। তবে খোঁজ খবর নিয়ে দেখবেন বলে জানালেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়