১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা ‘টাইপিং ইন্ডিকেটর’

প্রতিদিনের ডেস্ক:
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে। নতুন সুবিধা ‘টাইপিং ইন্ডিকেটর’ ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনবে। সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য উন্মুক্ত করা হচ্ছে। চলতি সপ্তাহেই এটি সবার জন্য উন্মুক্ত হবে।এত দিন হোয়াটসঅ্যাপে চ্যাটবারের ওপরে টাইপিং স্ট্যাটাস দেখা যেত। তবে এবার নতুন হালানাগাদের মাধ্যমে টাইপিং ইন্ডিকেটর সরাসরি চ্যাট ফিডে দেখা যাবে। ওয়ান-অন-ওয়ান চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট, কেউ টাইপ করতে শুরু করলেই বাকিরা দেখতে পাবেন তিনটি বিন্দুর ‘বাবল’। যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন। এর মাধ্যমে বার্তা পাঠানোর আগে অন্যের টাইপিং কার্যক্রম সহজেই নজরে আসবে। গ্রুপ চ্যাটে একাধিক ব্যক্তি লিখছেন বা টাইপ করছেন কি না, সেটিও টাইপিং ইন্ডিকেটর থেকে দেখা যাবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। ফলে ব্যবহারকারীদের আলাদাভাবে এটি চালু করার প্রয়োজন হবে না।শুধু তাই নয়, ওই তিনটি বিন্দুর পাশেই দেখা যাবে সেই ইউজারের প্রোফাইল ছবি। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ধরনের ডিভাইসেই এই ফিচার চালু করা হচ্ছে। এর আগে ব্যবহারকারীরা চ্যাটে অপর প্রান্তে থাকা ব্যক্তির প্রোফাইল ছবির নিচে ‘টাইপিং’ ট্যাগ হিসেবে স্ট্যাটাস দেখতে পেতেন। টাইপ করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটি ‘অনলাইন’ স্ট্যাটাসে পরিবর্তিত হতো। তবে নতুন হালনাগাদে আরও সহজে টাইপিং বাবলের সাহায্যে অপর প্রান্তের ব্যক্তির টাইপিং স্ট্যাটাস দেখতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়