৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি অবস্থান যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ ৪ আসনে আধিপত্য বিস্তার,প্রতিপক্ষকে কোন ঠাসা,দখলদারিত্ব, চাঁদাবাজি,বিভিন্ন কমিটিতে পদ দখল,নিজগ্রুপেরঅন্তদ্বন্দ্ব,স্বায়ত্তশাসিত,বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকার প্রতিযোগিতা এবং রাজনৈতিক ও ভোটের মাঠ দখলে রাখার চেষ্টায় বিএনপি’র ফিরোজ ও হামিদ গ্রুপের সমর্থকদের সংঘর্ষে নতুন বাজার, কোলা, জামাল, নিয়ামতপুর, নলডাঙ্গা, বারবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং সর্বশেষ মোবারকগঞ্জ চিনির কল সহ বিভিন্ন এলাকায় বিএনপি’র অঙ্গ সংগঠনের গত এক মাসে ৩০ জন আহত হয়েছে। এক গ্রুপে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ এবং অপর গ্রুপের ছাত্রদলের সাবেক সভাপতি ও থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। একটি সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে,রাজনৈতিক মাঠ নিজেদের দখলে নেয়ার চেষ্টায়৷ উভয় গ্রুপ বড় ধরনের সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঝিনাইদহ ৪ আসনে বিএনপির বৈতরীপার হওয়া কষ্টসাধ্য হবে বলে রাজনৈতিক বিশ্লেকশনদের অভিমত।দলীয় কোন্দল মেটাতে জেলা জেলা কমিটি একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।এখনই কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ প্রয়োজন বলে বিএনপি সাধারণ ভোটার ও সমর্থকরা মনে করেন।দ্বন্দ্ব নিরসন না করলে বড় ধরনের সংঘর্ষে জানমালের ব্যাপক ক্ষতিসহ বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়