১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বরাদ্দ নেই সোয়াবিন তেলের, চাল ডাল নিয়েই সন্তুষ্ট থাকতে হলো শ্যামনগরের টিসিবি কার্ডধারীদের

উৎপল মণ্ডল, শ্যমনগর
সাতক্ষীরার শ্যামনগরের ডিলারদের কাছ থেকে সোয়াবিন তেল ক্রয় করতে পারছেন না সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) কার্ডধারী ১০ হাজার ৫৭০টি পরিবার। খোলা বাজারে তেল ক্রয় করতে গিয়ে বিপাকে পড়ছেন এসব নিম্ন আয়ের মানুষ। এছাড়াও সয়াবিন তেল না থাকায় টিসিবির প্যাকেজ নিতে অনাগ্রহ দেখা গেছে কার্ডধারীদের মাঝে। এদিকে, টিসিবি’র পণ্য সরবরাহকারী ৮ডিলার জানান, ভোজ্যতেলের সংকট থাকায় দেয়া সম্ভব হচ্ছে না। তবে ইউএনও বলছেন, টিসিবির কার্ডধারীদের সয়াবিন তেল দেয়া হচ্ছে না এটা আপনাদের কাছ থেকে জানতে পারলাম। সরবরাহ না থাকায় হয়তো দেওয়া হচ্ছে না। শ্যামনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতিমাসে ডিলারের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করে। নিম্ন আয়ের পরিবারের মানুষের জন্য ভর্তুকি মূল্যে এই পণ্য সরবরাহ করে থাকে টিসিবি। ১০ ডিসেম্বর(মঙ্গলবার)শ্যামনগর পৌরসভা এলাকার টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রের গিয়ে জানা যায়, প্রতিমাসে টিসিবি কার্ডধারীদেরকে ৫ কেজি চাল, ২লিটার ভোজ্যতেল ও ২ কেজি মসুর ডাল ৪৭০ টাকায় প্রতি প্যাকেজ দেয়ার কথা থাকলেও চিত্র ভিন্ন। চলতি পর্যায়ে টিসিবি কার্ডধারী প্রতিটি পরিবারকে ২৭০ টাকার বিনিময়ে শুধু ৫ কেজি চাল ও ২ কেজি ডাল দেয়া হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে অন্যতম ভোজ্যতেল না পেয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে। ঈশ্বরীপুর ইউনিয়নে টিসিবি পণ্য ক্রয় করতে আসা আব্দুল জলিল বলেন, সরকারি মূল্যে প্রতিমাসে পটের দুই লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি ডাল কিনতাম। এবার এসে দেখি সয়াবিন তেল নাই। বাজারেও তো তেলের মূল্য বেশি।শ্যামনগর পৌরসভার এলাকার টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্রের সামনে কথা হয় চন্ডিপুর গ্রামের জামিলা বেগমের সাথে তিনি বলেন, টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে সয়াবিন তেল ক্রয় করতে পারলে একটু টাকা কম লাগে। কিন্তু এবার তেল না পেয়ে বাজার থেকে দোকানে দুই লিটার সয়াবিন তেল কিনতে প্রায় ১৫০-১৮০ টাকা বেশি লাগবে। বর্তমানে এমনিতেই জিনিসপত্রের দাম অনেক বেশি। এই সময়ে সয়াবিন তেল না দিয়ে আমাদের অনেক লস হয়ে গেল।টিসিবি পণ্য সরবরাহকারী মেসার্স আল মক্কা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস.এম ফিরোজ হোসেন বলেন, টিসিবি ক্যাম্প অফিস থেকে চলতি মাসে ডিলারদের সয়াবিন তেল দেয়নি। এজন্য টিসিবি কার্ডধারীদের তেল দিতে পারছি না।সয়াবিন তেল না পাওয়ার বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, টিসিবি কার্ডধারীদের সয়াবিন তেল দেয়া হচ্ছে না এটা আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। টিসিবি অফিস থেকে এবার ডিলারদের সয়াবিন তেল সরবরাহ না করায় কার্ডধারীরা সয়াবিন তেল পাচ্ছেন না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়