১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজধানীতে জামায়াতের সমা‌বেশ শনিবার

প্রতিদিনের ডেস্ক:
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নি‌য়ে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ এপ্রিল) সকালে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা শীর্ষক ওই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন। সম্প্রতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়