৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিয়ায় খাদিজা হত্যা মামলায় মহিলা ইউপি সদস্য গ্রেফতার

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পিরোলী গ্রামের গৃহবধূ খাদিজা বেগম হত্যা মামলার আসামী পেড়লী ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মুসলিমা বেগমকে গ্রেফতার করেছে। মুসলিমা বেগম উপজেলার পিরোলী গ্রামের গরু ব্যবসায়ী মঈনুল ফকিরের স্ত্রী। শুক্রবার ভোর রাতে উপজেলার চাঁচুড়ি এলাকা থেকে মুসলিমাকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা গেছে,কালিয়া উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী দুই সন্তানের জননী খাদিজা বেগম প্রতিবেশী জুবেল শিকদারের সাথে পরকীয়া প্রেম করে। এ ঘটনা নিয়ে স্বামীর সঙ্গে কলহের এক পর্যায়ে ২২ ডিসেম্বর খাদিজা বেগম প্রেমিক জুবেল শিকদারের বাড়ি গিয়ে ওঠে। সেখানে অবস্থানকালে পরদিন সোমবার জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে খাদিজা বেগম মারা যান। পরে দিন বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে খাদিজার বাবার বাড়ির লোকজন যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে নিয়ে যাওয়ায় পর ঘটনাটি জানাজানি হয়। ওইদিন রাতেই নিহত খাদিজা বেগমের পিতা আব্দুল্লাহ মোল্যা বাদী হয়ে মুসলিমা বেগমসহ ৬ জনকে আসামি করে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ,মামলার এজাহার ভুক্ত আসামি মহিলা ইউপি সদস্য মুসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়