প্রতিদিনের ডেস্ক॥
চলতি মাসে ১২২টি নিজস্ব ও ১৩টি বিদেশী ভিডিও গেমের টাইটেল অনুমোদন করে চীন।চলতি মাসে ১২২টি নিজস্ব ও ১৩টি বিদেশী ভিডিও গেমের টাইটেল অনুমোদন করে চীন। ফলে এ বছর মোট অনুমোদিত গেমের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৪০০-এর বেশি, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালে ১ হাজার ৫০০-এর বেশি দেশী ও বিদেশী গেম অনুমোদন করে দেশটি। ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনপিপিএ) এ মাসে অনুমোদিত চীনা গেমের মধ্যে নেটইজের ওপেন-ওয়ার্ল্ড রোল-প্লেয়িং গেম ‘আনান্তা’ অন্তর্ভুক্ত করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট

