প্রতিদিনের ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ২০২৫ হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে।বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এ কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম।চিফ প্রসিকিউটর বলেন, সংস্কার সম্পন্ন হওয়া মূলভবনে বিচার কাজ শুরু হবে। আওয়ামী লীগ সরকার বিগত যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে।এসময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
